ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় একটি ওয়ার্কশপের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় আবারো একটি বোম্ব সদৃশ্য মর্টারশেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজারের আল আমিন নামে একটি ওয়ার্কশপের সামনে থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে এক নারী শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি কুড়িয়ে পায়। পরে সেটি ভারি লোহা মনে করে আল আমিন ওয়ার্কশপের সামনে নিয়ে আসে। এ সময় সামনে থাকা আলম নামের এক ভাঙারির দোকানদার তা কেজি দরে ১৫০ টাকায় কিনে নেয়। পরে লোকজন সেটি মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য বিজিবি ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ওয়ার্কশপে নিরাপদ বেষ্টনী করে মর্টালশেলটি রাখেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটিকে বালু ভর্তি বস্তায় নিয়ে সংরক্ষিত স্থানে রেখেছি। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এর আগে দুইবার একই ইউনিয়ন থেকে পাথরের এলাকা থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)