ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আগুনে পুড়ে গেল ৮টি দোকান। লাখ লাখ টাকা ক্ষতিতে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার সরকার পাড়া মোড় মিনি বাজারে।
জানা গেছে, আগুন লেগে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ধারণা, সাজুর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাজু, ইদ্রিস, রাজু, এহসানুল হক, নুরুজ্জামানসহ ৮ ব্যবসায়ীর দোকানসহ প্রায় ১৫-২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, আগুন লাগার পর পরেই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দিয়েও পাওয়া যায়নি। পড়ে মোটরসাইকেলযোগে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে কয়েকটি দোকান রক্ষা পায়। অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস অফিস জানায়, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)