• খেলাধুলা

এবার তানজিমকে শাস্তি দিয়েছে আইসিসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার আলো ছড়িয়ে দলকে জিতিয়েছেন ম্যাচ। তবে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আচরণবিধি ভাঙায় আইসিসির শাস্তি পেয়েছেন তিনি।  

সোমবার সেন্ট ভিনসেন্টে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নামে নেপাল। দুর্দান্ত বোলিং করছিলেন তানজিম। এর মধ্যেই নেপাল অধিনায়ক রোহিত পোডেলের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।  

টিভি স্ক্রিনে আগ্রাসীভাবে তানজিমকে এগিয়ে যেতে দেখা যায় রোহিতের দিকে। দুজনকে থামাতে শেষ পর্যন্ত আসতে হয় আম্পায়ারকেও। কথা কাটাকাটির সময় রোহিতের সঙ্গে অনুপযুক্ত শারীরিক স্পর্শ করেন তানজিম।  

এসব অপরাধের জন্য তানজিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার কথা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। তার নামের পাশে একটি ডেমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। এজন্য আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নেপালের বিপক্ষে ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। তানজিম হন ম্যাচসেরাও।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo