• বিনোদন

বিয়ের আগেই শ্বশুর বাড়িতে সারা দিন কাটালেন সোনাক্ষী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বাজবে বিয়ের সানাই। আগামী ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সোনাক্ষী সিনহা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবু দম্পতির বিয়ের নিমন্ত্রণের অডিও ক্লিপিং। দোসর ওয়েডিং কার্ড। যেখানে ড্রেস কোড থেকে ভ্যেনু সবটাই উল্লেখ করা রয়েছে।

জাহির-সোনাক্ষীর বিয়ে নিয়ে চর্চা শুরুর প্রথম দিকে শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, তিনি মেয়ের বিয়ের বিষয়ে আপাতত কিছু জানেন না। এ খবর সামনে আসতেই সোনাক্ষীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কমেডিয়ান সুনীল পাল। ১৬ জুন ফাদার্স ডে-তে বাবার সঙ্গে ছবি পোস্ট করে ফাদার্স ডে সেলিব্রেট করেছেন। তারপরই দেখা গেল হবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে আনন্দে মেতে থাকতে।

ভারতীয় সংবাদ মাধ্যমের জানানো হয়, বাবা দিবসে জাহিরের বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সোনাক্ষীকে। জাহিরের বাবার জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিলেন তিনি। এজন্য জাহিরের ঘরে ঢুকে পার্টির আয়োজন করেছিলেন এ অভিনেত্রী।

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক ও বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। 

তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। সম্প্রতি সালমন খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo