• প্রশাসন

কুড়িগ্রাম জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা ও প্রীতিভোজ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ঈদ পূর্ববর্তী পশুর হাটের নিরাপত্তা প্রদান, নাগরিকদের নিরাপদ গন্তব্যে ভ্রমনে ট্রাফিক ব্যবস্থাপনা, টানা দায়িত্বপালন, রোদ-বৃষ্টি-ঝড়ে দিন রাত জেগে নাগরিক সেবায় নিয়োজিত থেকে কুড়িগ্রামের নাগরিকদের অধিকতর আনন্দময় ঈদ-উল-আযহা উপহার দিতে কঠোর পরিশ্রম করে চলেছে জেলা পুলিশের সদস্যরা। ছুটি না নিয়ে নাগরিক সেবায় নিবেদিত থেকে ভুলে গিয়েছে নিজের পরিবার, আত্মীয়স্বজন, ভুলে গিয়েছে নিজের জন্য ঈদ আয়োজন। 

কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা নিজেরাই একত্রিত হয়েছে, আয়োজন করেছে নিজেদের জন্য ঈদের প্রীতিভোজ। এই ক্ষণিক আনন্দ আয়োজনে জেলা পুলিশ সদস্যদের সাথে উপস্থিত থেকে ও প্রীতিভোজে অংশ নিয়েছেন কুড়িগ্রামের সুধীজন। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার, সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রসাশক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন, রামকৃষ্ণ আশ্রমের ট্রাষ্টি উদয় শংকর চক্রবর্ত্তী, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জেলা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

কুড়িগ্রামের সকল থানা ফাড়ি তদন্তকেন্দ্রেও একই সাথে একইমেন্যুতে একই সময়ে জেলা পুলিশের পক্ষ প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ সমাপনান্তে ঈদ উপলক্ষ্যে যাতে কোন সামাজিক ও ফৌজদারি অপরাধ না ঘটে সেলক্ষে আবারো মাঠে নেমে পরেন কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo