• বিনোদন

লোকটাকে কয়েক ঘণ্টা পেটানো উচিতঃ বুবলী

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ সম্প্রতি শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের গুঞ্জন রটেছিল। যার নেপথ্যে ভূমিকা ছিল উইকিপিডিয়ার। মূলত সেখান থেকেই ছড়িয়ে যায় বিয়ের গুঞ্জন।

যদিও উইকিপিডিয়ায় যে কেউ তথ্য সংযোজন ও বিয়োজন করতে পারে। এরপরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান রাজ-বুবলী।

তবে এবার সেই গুঞ্জনের জবাব দিলেন বুবলী। গণমাধ্যমের এক অনুষ্ঠানে (মাছরাঙা টেলিভিশন) প্রচারিত সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘যারা তথ্যগুলো এডিট করেছে, সেই অবস্থাতেই ওই লোকটা বা ওই গ্রুপটাকে ধরে মিনিমাম কয়েক ঘণ্টা পেটানো উচিত, মানুষের মধ্যে যখন নোংরামি বা হিংসাত্মক জিনিসগুলো থাকে, তখনই এমন ভুয়া নিউজ ছড়ানোর চিন্তাভাবনা করে। আমার মনে হয়, এগুলো যারা বোঝার, তারা খুব ভালোভাবেই বোঝে।

এ ঘটনার সময় শুটিং ফ্লোরে ছিলেন বুবলী। তিনি বলেন, খবরটি দেখে টিমের সবাই বলছে, করল তো করল আন্তর্জাতিক কাউকে নিয়ে করত!

উপস্থাপকের প্রশ্ন, তাহলে কাকে চাইতেন? বুবলীর জবাব, বারাক ওবামাকে দিতে পারত। বিষয়টা নিয়ে কথা বলতেও খুব আজব লাগে। সব সময় তো সবকিছু প্রমাণ করা সম্ভব নয়। সচেতন মানুষদের ভুল-ঠিক নিউজগুলো বুঝে নেওয়া উচিত।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo