ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন (৭০) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত জয়তন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন রতনপুর এলাকায় রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চাটমোহর হাসপাতালে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ দেয়নি।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

মন্তব্য (০)