ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াদ ওরফে ফরিদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় মামলা করেন বানেছা বেগম। বিজ্ঞ আদালত আসামীকে ২০২৩ সালের ১২ অক্টোবর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মামলার পর থেকে আসামী দীর্ঘ ১ বছর ৯ মাস পলাতক ছিলেন। বুধবার(১২ জুন) সকালে এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আবাসিক এলাকা থেকে পলাতক ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার(১৩ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)