ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একইসাথে নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করে নেওয়া হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, আব্দুর রশীদ, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও রুহিয়া, ভুল্লী ও সদর থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)