ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। বুধবার (১২ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ফৈলজানা ইউনিয়নের ধুপুলিয়া গ্রামের ফজর আলীর ছেলে আব্দুল মতিন (৩৫) একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে কামাল হোসেন (৩২) ও একই ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে খোকন ইসলাম (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ৫ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুন তাদের আদালতে পাঠানো হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)