• খেলাধুলা

উলিপুরে কাবাডি চ্যাম্পিয়ন দলের দেশসেরা জিয়াকে সংবর্ধনা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর চ্যাম্পিয়ন দলের সহ-অধিনায়ক দেশসেরা খেলোয়াড় জিয়াউর রহমান জিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার(১১ জুন) দুপুরে উলিপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাবাডি দলের সহ-অধিনায়ক জিয়াউর রহমান জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী, প্রেসক্লাব উলিপুর'র আহবায়ক লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।

এ সময় তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জনপ্রতিনিধিগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পান কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া। ২০১৬ সালে কাবাডি বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পান জিয়া। খেলেছেন দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। ২০১৮ সালে এশিয়ান গেমস এ নৌবাহিনীতে থেকে খেলার অনুমতি না পাওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo