• প্রশাসন

মা‌নিকগ‌ঞ্জে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে মানিকগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (১০ জুন) সকাল ১০টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে নিরপত্তা সংক্রান্তে মতবিনিময় করে মানিকগঞ্জ জেলা পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম বার। 

পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন সকল গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও জুয়েলারি প্রতিষ্ঠানে অবশ্যই সিসিটিভি রাখতে হবে। তিনি আরো বলেন মানিকগঞ্জ জেলা পুলিশ নিয়মিত রাত জেগে টহল করে, কোরবানির ঈদ উপলক্ষে এই টহল আরো বৃদ্ধি করবে, পাশাপাশি ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ীদেরকেও প্রয়োজনে নিজস্ব প্রহরার ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করেন। 

উক্ত মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্)  ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, নুরহাজাহন লাবনীসহ সকল থানার অফিসার ইনচার্জ, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়গণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo