• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযুক্ত চার প্রতিষ্ঠান হলো-সাতকানিয়া পৌর এলাকায় অবস্থিত কবির হোটেল ও জিলানী ফুডস এবং কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার চিটাগাং বেকারি ও দয়াল বেকারি।সরেজমিনে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে নানা খাবার। সবকিছু বিবেচনায় নিয়ে চার প্রতিষ্ঠানকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ -এর সংশ্লিষ্ট ধারামতে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়, অভিযান অব‌্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরোয়ার কামাল, আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা। এছাড়া সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo