ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালি উত্তোলনের সময় ওই ড্রেজারের চালক ও গ্রীজারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন - ড্রেজার চালক হেলাল হাওলাদার (৩২) ও গ্রীজারম্যান রাকিব গাজী (২০)। তাদের দুজনেরই বাড়ি খুলনার দাকোপ থানায়
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের সিএন্ডবি ঘাটে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় শনিবার দিবাগত রাতে নৌ পুলিশ ওই ড্রেজারের চালক ও গ্রীজারকে আটক করে। রোববার (৯ জুন) তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। মামলার আলামত হিসেবে ড্রেজারটি জব্দ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)