• প্রশাসন

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন উলিপুর থানার এসআই আতিক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক পুরস্কার পেয়েছেন উলিপুর থানার এসআই মো. আতিকুজ্জামান আতিক। শনিবার (৮ জুন) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় আইজিপির পক্ষে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পিপিএম। জানা যায়, ১৭টি মাদক মামলার দুর্ধর্ষ আসামিকে ওয়ারেন্টমূলে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আইজিপি কর্তৃক এই পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা, ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। 

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo