• বিনোদন

ঈদে নতুন চমক নিয়ে আসছে বুবলীর রিভেঞ্জ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় বেশ ফর্মে রয়েছেন এ নায়িকা। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা। গত বছর দুই ঈদে মুক্তি পায় বুবলীর চার সিনেমা।এগুলো হচ্ছে-‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। ক্যারিয়ার গ্রাফে দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেক ঈদেই একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। বরাবরই ঈদে প্রেক্ষাগৃহ নিজের দখলেই রেখেছেন এ নায়িকা।

তবে এবার কিছুটা অনিশ্চয়তায় ছিলেন বুবলী ও তার ভক্তরা। এবারও বুবলীর ‘জংলী’ ও ‘রিভেঞ্জ’ নামে দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল।সিয়ামের সঙ্গে জুটি বেঁধে এ ঈদে মাঠে লড়াই করার টার্গেটেই নির্মাণ কাজ চলছিল সিনেমাটির। কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘোষণা দেন ঈদে ‘জংলী’ মুক্তি পাচ্ছে না। তাতেই হতাশ হয়ে পড়েন বুবলী ভক্তরা।

এদিকে এবারের ঈদে তার অন্য একটি সিনেমা মুক্তির আভাস দেওয়া হয়েছে আগেই। জিয়াউল রোশানের সঙ্গে জুটি বেঁধে বুবলী কাজ করেছেন ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমায়।এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পরিচালক। এরইমধ্যে পেয়েছেন সেন্সর সনদ।

অবশ্য এর আগেও এ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গিয়েছে সংশ্লিষ্টরা। তবে এবারের ঈদে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo