• লিড নিউজ
  • জাতীয়

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা আমার কাছে আসছে। নামের তালিকা আসলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেবো। 

কিছুক্ষণের মধ্যে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানাবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার আগে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানিয়েছেন, আমরা একটি জায়গায় চাঁদ দেখার খবর পেয়েছি সেটি আমরা যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে আপনাদেরকে জানানো হবে। 

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo