ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে এক বস্তা করে চাউল ও শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিদুয়ানুল হক সাইমনসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়া এলাকার একটি বাড়ির রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয় পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। এতে পাঁচটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

মন্তব্য (০)