ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: তিন সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপনের(১২) সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে তার পরিবার।মঙ্গলবার সকালে লালমনিরহাটের মিশনমোড়ে এ মানববন্ধন করে তারা।নিখোঁজ আপন সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালীটারি তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সে গত ১৫ মে নিখোঁজ রয়েছে। আপনের পিতা জরিপ উল্ল্যাহ মানববন্ধনে বলেন,তার ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়।
মাদ্রাসায় যোগাযোগ করলে তারা কিছু জানেনা বলে জানায়।এবং নিখোঁজ সন্তানের উদ্ধারের ব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ কোন সহযোগিতা করছেনা বলেও জানান তিনি।মানববন্ধনে পরিবারের পাশাপাশি এলাকাবাসী অংশ নেন।এ ব্যাপারে মানববন্ধন শেষে ছেলেকে উদ্ধারে সহায়তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবার। নিখোঁজ আপন লালমনিরহাট পৌরসভা এলাকার বালাটারী এলাকার জরিপ উল্ল্যাহর ছেলে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)