• সমগ্র বাংলা

পাবনায় মাটির ট্রলি চাপায় বৃদ্ধা নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাটির ট্রলির চাপায় রিতা গমেজ (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রবিবার (২ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার ফৈলজানা খ্রিষ্টান পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিতা গমেজ ফৈলজানা ইউনিয়নের কৈলমহল গ্রামের মৃত ইগ্নাসিউস গমেজের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে সিএনআইকে জানান, মাটিবাহী ট্রলিটি নিয়ে চালক মাস্তান বাজার থেকে ফৈলজানা এলাকায় যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা রিতা গমেজ। অসাবধানতাবশত ট্রলির ধাক্কায়  ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি ও চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে এখনও কোন এজহার বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চালক পলাতক রয়েছে। মাটির ট্রলিটি পুলিশ হেফাজতে আছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo