• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে আদালতে সাজা ঘোষিত পলাতক ৩ অপরাধী র‌্যাবের অভিযানে ধরা

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ জন অপরাধী ধরা পড়েছে। আজ রবিবার বিকালে আটকের পর থানা পুলিশের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১৩ এর উপ পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান দিনাজপুরের  ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, এর সদস্য অভিযান চালিয়ে জেলা সদরের রাজবাটি শেখপুরা এবং রাজারামপুর এলাকা হতে মাদক মামলাসহ অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে আজ রবিবার বিকালে আটক করেছে।

আটক ৩ জনের মধ্যে মোঃ আলম (৩২), জেলা শহরের রাজবাটি  সব্জী বাগান মহল্লার-মৃত মুসলিম আলীর ছেলে। আতাউর রহমান (৩৫) রাজারামপুরের মাহবুবার রহমানের ছেলে এবং মিজানুর রহমান (৩৮) শেখপুরার ওসমান আলী ডিলারের ছেলে।

এদের মধ্যে মোঃ আলম  মাদক মামলায় এবং আতাউর রহমান যৌতুক মামলায়  আদালতে রায়ে ২ মাসের সাজাপ্রাপ্ত। মিজানুর রহমান (৩৮) চেক প্রতারানার  মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্বগোপনে ছিল। সাজা কার্যকর করতে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ধৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo