প্রতীকী ছবি
সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর উপর হামলা করে মাথা ফাটালেন ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীর নাম মোঃ নবী হোসেন। সে ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে ও স্থানীয় মুদির দোকানদার। গতকাল রোববার দুপুর দেড়টার টার দিকে উপজেলার দক্ষিন ঢেমশা মাইজপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে কেরানিহাট মেহফিল নামক একটি হোটেলের সামনে থেকে আয়াত উল্যাহ ও কায়েস নামের দুই নির্মাণ শ্রমিককে নুরুল ইসলাম মিয়া ও মোঃ শাকিলের নেতৃত্বে ৪/৫ যুবক ধরে একটি ভবনের তৃতীয় তলায় নির্জন স্থানে তোলেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও দুটি হাত ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের বিষয়টি আয়াত তাদের ঘনিষ্ঠজনদের জানালে রোববার সকালে কেরানীহাটের পশ্চিমে মাইজপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী নবী হোসেনসহ কয়েক মিলে ঘটনায় জড়িতদের বাড়িতে গিয়ে ছিনতাই করা মোবাইল ও হাত ঘড়ি ফেরত দিতে বলেন। এসময় নবী হোসেন যুবকদের ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইজপাড়া এলাকায় রোববার দুপুরে ব্যবসায়ী নবী হোসেনের উপর হামলা চালান। এতে মাথা ফেটে নবী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মামুন বলেন, নির্মাণ শ্রমিককের মোবাইল ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীর হাতে যুবক আহত হওয়ার খবর জানি না।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)