• সমগ্র বাংলা

পাবনার ইপিজেড এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামের এক স্ত্রীকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। রোববার (২ জুন) সকাল সোয়া ৭ টার দিকে ঈশ্বরদী-পাকশী আঞ্চলিক সড়কের উপজেলায় পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে পাঁকারাস্তায় ওপরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পাষণ্ড স্বামী মিলন মিয়াঁকে আটক করেছে পুলিশ। 

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত গৃহবধূ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের চক সিংগিপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। পাষণ্ড স্বামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শহরের বাসুনিয়াপট্টি এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর ধরে রিনা বেগম ঈশ্বরদী ইপিজেডে রেঁনেসা কোম্পানিতে চাকুরী করতেন। সেই সুবাদে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া একটি বাড়িতে তিনি ভাড়া থাকতো। বছর দুয়েক আগে স্বামীর কাছ থেকে রিনা আলাদা থাকতো। তাদের দাম্পত্য জীবনে ১৫ বছরের ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন থেকে সে শ্বশুরবাড়ি না থেকে চাকুরীর সুবাদে একা ঈশ্বরদী পাকশীতে থাকতো।

রোববার (২ জুন) সকাল সোয়া ৭ টার দিকে নিজ ভাড়া বাড়ি থেকে বের হয়ে হেঁটে রিনা নিজ কর্মস্থল ঈশ্বরদী ইপিজেড অভিমুখে আসছিল। এসময় স্বামী মিলনকে দেখেই তিনি উত্তোজিত হয়ে ওঠেন, তখন স্বামী-স্ত্রী দু'জনের মধ্যে বেশ কথাকাঁটাকাঁটি হয়। একপর্যায়ে স্বামী মিলন উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে উপর্যুপরি ছুরিকাহত করে স্ত্রী রিনা বেগমকে। এতে ঘটনাস্থলে গৃহবধূ রিনা বেগমের মৃত্যু হয়।  

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্বামী মিলনকে আটক করা হয়। পরে লাশের সুরতাহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে স্বামী ছুরিকাহত করছে তার স্ত্রী রিনা বেগমকে। 

পাষণ্ড স্বামী মিলনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে কী কারণে স্ত্রীকে হত্যা করলেন তিনি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo