ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, ইয়াবা ও নগদ টাকাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শুকনাপাড়ার মৃত জমসেদ আলীর ছেলে সফিকুল ইসলাম ও জুয়েল রানা। তারা দুজনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর যৌথ দল শুকনাপাড়ায় সফিকুল ও জুয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন, ২৮৫ পিস ইয়াবা ও নগদ টাকা ৫ লাখ ৪৫ হাজার ২১০ টাকাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)