ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে তানজিব (৮) ও বায়েজিদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিব উপজেলার টান গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে ও বায়েজিদ উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। বায়েজিদ গত শুক্রবার গাবতলী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে তানজিব ইসলাম ও বায়োজিদ বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে। কিছু সময় পর ওই পুকুর থেকে তানজিব ইসলাম ও বায়েজিদের মরদেহ তুলে আনা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

মন্তব্য (০)