• লিড নিউজ
  • জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পরে। সেই সঙ্গে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আসাম ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মন্তব্য (০)





image

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ...

১

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হব...

image

‎ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্র...

২

‎নিউজ ডেস্কঃ ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ ...

image

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্...

৩

‎নিউজ ডেস্কঃ অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃত...

image

‎আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর ‎

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য ...

image

‎টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা

৫

‎নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ...

  • company_logo