ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে যাওয়ায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৯ মে) দুপুরে চর নাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন জানান, ওই ইউনিয়নের মজিবর মাতুব্বরেরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে আরিফ মাতুব্বর (২৩) নামে এক ব্যক্তিকে জালভোট দেওয়ার অপরাধে এক হাজার টাকা জরিমানা ও ৬ ছয় মাসের জেল প্রদান করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং-০১/২৪ ইং। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)