• সমগ্র বাংলা

সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ফরিদপুরের দুটি উপজেলার ভোট গ্রহন চলছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।ভোট গ্রহন নির্বিঘ্ন করতে উপজেলার কেন্দ্রে গুলোতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেয়ার পর সকাল৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। সকালে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক খান জানান, জেলার ভাঙ্গা ও সদরপুর ২টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।

তিনি আরো জানান, দুই উপজেলায় মোট ৭ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। দুই উপজেলায় মোট ১৬৭টি কেন্দে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫শ ৬৬জন।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo