• খেলাধুলা

জাভিকে বিদায় বেলায় জয় উপহার দিলো বার্সা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা। লা লিগায় সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। শিরোপাহীন থাকায় মৌসুমজুড়ে অবশ্য গর্ব করার মতো অবশ্য কিছু নেই তাদের। তবে কোচ জাভি হের্নান্দেসকে বিদায় বেলায় ঠিকই জয় উপহার দিয়েছে।

গত শুক্রবার বরখাস্তের নোটিশ পাওয়া জাভির এটাই ছিল বার্সার হয়ে শেষ ম্যাচ। যদিও তিনি ক্লাব ছাড়ছেন মিশ্র অনুভূতি নিয়ে। ৪৪ বছর বয়সী এই কোচ বলেন, 'আমার মনে হয় না, কাজের যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে। গত বছর ডাবল (লা লিগা ও সুপার কাপ) জিতলেও এ বছর আমাদের পারফরম্যান্স সেই পর্যায়ে ছিল না।  আমি মিশ্র অনুভূতি নিয়ে ক্লাব ছেড়ে যাচ্ছি। কারণ এই মৌসুমে শিরোপা না জিতলেও আমাদের পরিশ্রম ছিল ইতিবাচক। আমি এখনো মনে করি আমরা সঠিক পথে ছিলাম। '

সেভিয়ার মাঠে মাত্র ১৫ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। যদিও প্রথমার্ধেই সমতায় ফেরে সেভিয়া। তবে ৫৯ মিনিটে ফারমিন লোপেসের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।  

২০২১ সালে রোনাল্ড কোমানকে হটিয়ে জাভিকে কোচ হিসেবে এনেছিল বার্সা। তার অধীনে ১৪২ ম্যাচ খেলে ৮৯ ম্যাচে জয় পেয়েছে কাতালানরা।  

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo