• জাতীয়

কেন্দ্র দখল জাল ভোট দিয়ে কোন লাভ হবে না, দিনাজপুর ইসি রাশেদা সুলতানা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন নির্বাচনে পেশী শক্তিতে ভোট কেন্দ্র দখল করে  ফটাফট শীল মেরে জাল ভোট দিয়ে কোন লাভ হবেনা। ঠেকানোর জন্য ব্যালট পেপারের উল্টো দিকে সহকারি প্রিজাইডিং কর্মকর্তার শীল স্বাক্ষরের নিয়ম চালু করা হয়েছে। শীল স্বাক্ষর না  থাকলে ওই ভোট বাতিল হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন চাচ্ছে একটা ভালো নির্বাচনী ব্যবস্হা গড়ে উঠবে, এতে কে কোথায় ছিটকে পড়বে তা দেখার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের নয়।

যারা আইন মানবেনা, তাদেরকে ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে বলে সংশ্লিষ্টদের হুশিয়ার করেছেন ইসি রাশেদা সুলতানা। আজ রবিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদে নির্বাচনের প্রার্থীদের সাথে মত বিনিময়ের সময় বক্তব্য দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ,  পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যান্যরা। সব দলকে নির্বাচনে আনা প্রসঙ্গে গন মাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ইসি বলেন, কমিশন চায় নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলই নির্বাচনে আসুক। কিন্তু আসা না আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা দলের ব্যক্তিগত দলীয় স্বাধীনতা রয়েছে৷

ইসির হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। কিন্তু এখন রাজনৈতিক পরিস্হিতি বিরোধময় হয়ে গেছে৷ এটা দুর করার মত কোন ক্ষমতা বা এখতিয়ার আইন কমিশনের হাতে দেওয়া নেই। তবে রাজনৈতিক ভাবে এটা দ্রুত শেষ করে দেওয়া দরকার। তার পরেও সব দলকে নির্বাচনে আসতে চেষ্টা তদবির চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo