• প্রশাসন

হারানো মোবাইল ও ব্যাংকিংএ ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার করল ২ এপিবিএন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন  বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর নির্দেশে  সাইবার সেল মোবাইল হারানো জিডির কপি সংগ্রহ করে অভিযান পরিচালনা করে । সর্বমোট ৪৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল-১০,৮৭,১৪২/- (দশ লক্ষ সাতাশি হাজার একশত বিয়াল্লিশ) টাকা।

বিকাশ ও নগদ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল নগদ ও বিকাশ মোট-০৪ টি একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ৮১,০০০/- (একাশি হাজার) টাকা উদ্ধার করে।

পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়কের (অতিরিক্ত ডিআইজি) উপস্থিতিতে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জি.ডি. নং-১৬৫ তারিখ ইং-২২/০৫/২০২৪ তারিখ মূলে বিভিন্ন কোম্পানির ৪৫ টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া ৮১,০০০/- টাকা প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (সদর), পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক (এ্যাডজুটেন্ট) এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo