ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ডেস্কঃ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পুনরায় আবেদন। যা চলবে ৮ জুন পর্যন্ত।
সোমবার (২০ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহের সংশ্লিষ্ট শূন্য আসনে স্ব অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ মে শুরু হওয়া আবেদন চলবে ৮ জুন রাত ১২টা পর্যন্ত। ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
এছাড়া ১৩ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। পরে ২৭ জুন ভর্তি শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা। অতিরিক্ত আরও ১০০ টাকা দিতে হবে নিশ্চায়নের জন্য।
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পা...
নিউজ ডেস্কঃ আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর এই...
নিউজ ডেস্কঃ হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বা...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ...

মন্তব্য (০)