• বিনোদন

ভোটের দিন দেখা গেল বচ্চন পরিবারের ভাঙনের চিত্র

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। বচ্চন পরিবারের সঙ্গে কি কোনও সমস্যা চলছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার? নানা ঘটনায় বারবার উঠে আসছে এমনই প্রশ্ন।কখনও সামনে উঠে আসতে দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেক একসঙ্গে থাকছেন না, কখনও আবার শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তারা, কখনও আবার সামনে আসে অভিষেকের বিয়ের আংটি খুলে ফেলা আঙুলের ছবি। একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে, ততক্ষণ কোনও প্রশ্ন নয়। তবে সেই আংটি সম্প্রতি দেখা যায় না তার আঙুলে। ফলে চর্চা আরও তুঙ্গে।

বর্তমানে ভক্তরা মুখিয়ে রয়েছেন জানার ইচ্ছায় ঠিক কেমন সম্পর্কে রয়েছেন তারা। তারই মধ্যে এবার ভাইরাল হল অন্য ছবি। ভোটের দিন এ কী দেখল সকলে? বচ্চন পরিবারের অন্দরমহলের ভাঙনের খবর কি তবে সত্যি? ভাঙা হাত নিয়েই ভোট দিতে এলেন বচ্চন বধূ। তবে একা। সঙ্গে থাকল না কেউ। ২০১৯ সালে পরিবারের সকলে মিলে একসঙ্গে ভোট দিয়েছিলেন। এবার যেন ভাঙনের ছবিই স্পষ্ট। কারণ একা এসে ভোট দিয়ে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর অন্যদিকে আলাদা ভোট দিলে এলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন।

সেই ছবি সামনে আসতেই নেটপাড়ার একশ্রেণি আবারো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। ভাঙা হাত নিয়ে একা কেন ভোট দিলেন ঐশ্বরিয়া, যেখানে তাদের অধিকাংশ সময় সপরিবারে ভোট দিতে দেখা গিয়েছে? যদিও এর উত্তর এখনও স্পষ্ট নয়।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo