• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ধানমন্ডিতে অস্ত্রের মুখে ছিনতাইয়ের সাথে জড়িত ৪ সদস্য গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের পাশে দিনেদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ছিনতাইকারী মো.আলী, ইমন,আকাশ ও তারেক। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২০ মে) সকালে রমনার নিউ সার্কুলার রোডে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি বলেন,শনিবার একজন বেসরকারি চাকরিজীবী প্রতিদিনের মতো সাতমসজিদ রোড দিয়ে ধানমন্ডির অফিসে যাচ্ছিলেন। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আবাহনী মাঠ সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে পৌঁছালে অতর্কিতে চারজন যুবক এসে তাকে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর তার গলায় চাপাতি ধরে একটি মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে অটোরিকশায় করে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি মামলা হয়।

ডিসি আশরাফ আরও বলেন,মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত আলী,ইমন,আকাশ ও তারেক নামের ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি ও ছিনিয়ে নেওয়া মোবাইল এবং ম্যানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে সবাইকে বাসাবাড়িতে সিসি ক্যামেরা বসানোর ওপর গুরুত্বারোপ করেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo