• অপরাধ ও দুর্নীতি

রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলিসহ আরসার ৪ সন্ত্রাসী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। অভিযানে হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১/বি-৭ ব্লকের কাঁটাতারের সীমানার বাইরে গঁইয়াম বাগানে অভিযান চালানো হয়।

এ সময় আটক হয় উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)।

আটকদের দেওয়া তথ্য মতে আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২টি একনলা বন্দুক, ৪টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৪টি হ্যান্ডগ্রেনেড, ৫ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৪টি রাইফেলের গুলির খোসা, ২টি শর্টগানের খোসা, লোহার বিয়ারিংবল, চার্জারসহ ২টি ওয়াকিটকি ও ২টি কিরিচ।

আটকরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ১৪ এপিবিএন-এর সহ-অধিনায়ক আরেফিন জুয়েল বলেন।তিনি বলেন, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবরে এপিবিএন পুলিশের একাধিক দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা ৪ জন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo