ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে আসার সম্ভাবনা কম ভারতের। এজন্য ভারতের ম্যাচগুলো অন্য ভেন্যুতে করার আলোচনাও চলছে।এমন সময়ই ভাইরাল হয়েছে পাকিস্তানের পর্বতারোহী শেহরোজ কাশিফের সঙ্গে বিরাট কোহিলির ভিডিও কল। কাশিফের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানে আসার আগ্রহ জানিয়েছিলেন কোহলি। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে শনিবার একটি টেপ টেনিস টুর্নামেন্টের সময় কোহলির পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।
আফ্রিদি উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কোহলির। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন কথাই আশা করেছিলাম। ওকে স্বাগত জানাই। কোহলি চাইলে এখানে আসতে পারে ভারতীয় দলের সঙ্গে কিংবা পিএসএল খেলতেও।আফ্রিদি পাকিস্তান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন তুলে ধরেছেন বলেন, পাকিস্তানের এমন একজন খেলোয়াড় দরকার যে শুরুতে ছয় ওভার খেলতে পারে।
তিনি খেলোয়াড় হারিস এবং সাহেবজাদা ফারহানের জন্য ন্যায়বিচার হয়নি বলে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের তাদের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)