ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৭ মে) গভীর রাতে দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গোড়াই শ্যামপুর গ্রামে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গোড়াই শ্যামপুর গ্রামের মিজানুর রহমান (৪০), শহিদুল ইসলাম (৩৫), রাশেদুল ইসলাম (৩৫), চাঁন মিয়া (৩৭), শহিদুল ইসলাম (৪৫), জহুরুল হক (৫২) ও আব্দুর রউফ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়াই শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে জনৈক আবু হোসেনের রড-সিমেন্ট দোকানের গোডাউন ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় ওই ৭ জনকে গ্রেফতার করা হয়।শনিবার(১৮ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)