ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মে) সন্ধ্যায় বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ বন্দবেড় গ্রামের ফুলবাবু মিয়ার ছেলে শামসুল হুদা (৪৮) ও একই গ্রামের জবেদ আলীর ছেলে নিজামুদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল হুদার বিরুদ্ধে পূর্বের দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার(১৭ মে) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)