ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এনআই এক্টের মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হায়দার আলী (৫২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি হায়দার আলী নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই সোহেল রানা ও এএসআই সুশান্ত রায় সঙ্গীয় ফোর্সসহ জেলার কালিয়া উপজেলার খড়রিয়া বাজার অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হায়দার আলী (৫২) কে গ্রেফতার করেছে। নড়াইল গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি কে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)