ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বুড়িরহাট এলাকার তিস্তা নদীর দক্ষিন চর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজারহাট সদর ইউনিয়নের হাড়িভাঙা গ্রামের মনভোলা দাসের ছেলে মোহন কুমার দাস(৪৮) ও চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ গ্রামের তমির উদ্দিনের ছেলে অবির উদ্দিন(৬৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরহাট এলাকার তিস্তা নদীর দক্ষিন চর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মে) দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের কিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)