• বিনোদন

কে এই অভিনেত্রী যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: হীরামন্ডি’ সিরিজে অভিনয় করার পর থেকে চর্চায় রয়েছেন অভিনেত্রী শারমিন সেগাল। সম্পর্কে সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি শারমিন। এক সময়ে সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল তার। সালমান নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। খবর আনন্দবাজার অনলাইনের।

  জীবনে প্রথম কোন সেলেব্রিটির সঙ্গে সাক্ষাৎ হয়? এ প্রশ্ন করার পরই শারমিন নাম নেন সালমানের। তখনই নাকি সালমান মজার ছলেই বিয়ের প্রস্তাব দেন শরমিনকে। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেটে সালমানের সঙ্গে প্রথম দেখা হয়ে শারমিনের। তখন অভিনেত্রীর বয়স ২-৩ বছর।

শারমিন বলেছেন,‘আমার তখন ২-৩ বছর বয়স। সালমান আমায় জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি আমায় বিয়ে করবে?’ আমি সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিলাম, ‘না’।’ শারমিন জানিয়েছেন, তখন তিনি বিয়ের অর্থই বুঝতেন না। যা-ই জিজ্ঞাসা করা হত, সব কিছুতেই তিনি উত্তরে ‘না’ বলতেন।

উল্লেখ্য, দর্শকদের মধ্যে যথেষ্ট সা়ড়া পাচ্ছে ‘হীরামন্ডি’। তবে অভিনয়ের জন্য ট্রোলড হচ্ছেন শারমিন। এতটাই সমালোচনার মুখে তাকে পড়তে হচ্ছে যে, তিনি নিজের ইনস্টাগ্রামে কমেন্ট বিভাগ বন্ধ করে রেখেছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, পরিচালকের ভাগ্নি বলেই এ সুযোগ পেয়েছেন শারমিন। উত্তরে তিনি বলেছেন, ‘‘আমি কোনো সুবিধা পাইনি। উনি আমায় খুবই ভালোবাসেন ঠিকই, কিন্তু সেটে আমি নিজের মামা হিসেবে তাকে দেখতাম না। সঞ্জয় লীলা বানসালি হিসেবেই দেখতাম এবং এ সম্মানটা তিনি নিজের কাজের মাধ্যমে অর্জন করেছেন।’

‘হীরামন্ডি’ সিরিজে শারমিন ছাড়াও অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চড্ডা ও সঞ্জিদা শেখ।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo