• অপরাধ ও দুর্নীতি

পাখি শিকারের দায়ে ভ্রাম্যমান আদালতে তিন জনের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে ভ্রাম্যমান আদালতে তিন জনের জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আশিক আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে ফরিদ আহমেদ মিলন (৪৮), তার ভাই আরিফ হোসেন (২৪) ও একই এলাকার আবদুস ছালামের ছেলে আবদুস সাফি (৩৬)।

জানা গেছে, অভিযুক্ত তিনজন মিলে রায়গঞ্জ ইউনিয়নের দুধকুমার নদের পাড়ে মোল্লাভিটা পাঁচমাথা ঘাট এলাকায় তিন দিন ধরে অবাধে পাখি শিকার করছিলেন। মঙ্গলবার বিকেলে তারা বন্দুক দিয়ে ১৭টি পাখি শিকার করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ৩ জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও নির্বাচন চলাকালীন সময়ে গণবিজ্ঞপ্তির ধারা লঙ্ঘন করায় পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে কচাকাটা থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo