ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় 'পদ্মা আইসক্রিম' নামক একটি নকল আইসক্রিম তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটির মালিক সালাউদ্দিন তুহিনকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে আইসক্রিমের গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় আদালতকে সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা স্যানেটরি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খাঁন, ভাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মওলা সহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, নকল ঐ আইসক্রিমের কারখানায় যে আইসক্রিম তৈরি করা হতো তার লেবেল, মোড়ক কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। পরে কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি ও আইসক্রিমের গোডাউন সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরেজমিন অভিযানে গিয়ে নকল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়।
এছাড়া ঐ আইসক্রিমের কারখানার ভিতর থেকে অননুমোদিত কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)