• বিনোদন

কারিনার নাম হাত থেকে মুছলেন সাইফ, কিন্তু কেন?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সম্পর্কের গোড়ার দিকে সাইফ আলি খান তার বাম হাতে কারিনার নাম লেখা ট্যাটু করিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সাইফের একটি ছবি সামাজিক মাধ্যমে আসতেই দেখা গেছে সেই ট্যাটু উধাও! পরিবর্তে জায়গা দখল করেছে নতুন একটি ট্যাটু। কারিনার নাম সরিয়ে নতুন নকশা করা হয়েছে, না কি নামের ওপরেই নতুন ডিজ়াইন করে তা ঢেকে দেওয়া হয়েছে, তা বিশদ জানা যায়নি এখনো।

তবে সাইফের নতুন ট্যাটু দেখামাত্রই উদ্বেগ প্রকাশ করেছেন একাংশ। বিশেষত অনুরাগীদের আশঙ্কা, তা হলে কি দাম্পত্যে ফাটল দেখা গেছে? তাদের অনুমান, পারস্পরিক বোঝাপড়ার সমস্যার জেরেই কারিনার ট্যাটু সরিয়ে ফেলেছেন সাইফ। কিন্তু কয়েক দিন আগেও জুটির ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে এসেছিল।

নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার আগে চুম্বনের ভিডিও প্রশংসা কুড়িয়েছিল। দাম্পত্যের ১১ বছর পার, তবু সম্পর্কে উষ্ণতা কমেনি এতটুকু। তা হলে হঠাৎ কী এমন ঘটল?

সূত্রের খবর, বর্তমানে সাইফের একটি ছবির শুটিং চলছে। ছবিতে সাইফ অভিনীত চরিত্রের এই বিশেষ ট্যাটু রয়েছে। স্পষ্টতই, শুধু চরিত্রের প্রয়োজনেই এই ট্যাটু করিয়েছেন বলি অভিনেতা। 

জানা গেছে, সাইফের হাতে কারিনার নাম লেখা ট্যাটু রয়েছে যথাস্থানে। কারিনার নামের ওপরেই এই সাময়িক ট্যাটু করা হয়েছে। শুটিং শেষ হলে নতুন ট্যাটু মুছে ফেলা হবে এবং পুনারায় কারিনার নাম লেখা ট্যাটুর দেখা মিলবে সাইফের হাতে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo