ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৬ বছর ধরে পলাতক মাদক, চুরিসহ ৮ টি মামলার আসামী স্বপন মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার(১৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ বছর ধরে পলাতক ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও মাদক, চুরি সহ ৮ টি মামলার আসামী নাগেশ্বরী থানাধীন ভুষুটারী গ্রামের মোঃ স্বপন মিয়াকে গভীর রাতে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক, চুরি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা রয়েছে। সে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় অবস্থান করার পর নাগেশ্বরী থানা পুলিশ গভীর রাতে নিজ বসতবাড়িতে আসা মাত্রই গ্রেফতার করে। অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)