• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে মানবপাচার মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওরে মানবপাচার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন ও তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল সোমবার বিকেলে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাসান মোল্লা (৩৫) মানিকগঞ্জের ঘিওরের রামদিয়া এলাকার বাসিন্দা এবং ছালমা আক্তার (৩২) দণ্ডিত হাসান মোল্লার স্ত্রী।

এজহার সূত্রে জানা যায়, আট লাখ টাকার বিনিময়ে বিদেশে কাজের কথা বলে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর মানিকগঞ্জের ঘিওরের আশরাফুল ইসলাম আশিষকে মধ্য প্রাচ্যের ওমানে পাঠান হাসান মোল্লা ও তার স্ত্রী ছালমা আক্তার। পরে আশিষের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে বিষয়টি স্থানীয়দের জানান তার পরিবার। স্থানীয়দের মাধ্যমে আশিষের পরিবার জানতে পারে প্রবাসের নামে আশিষকে পাচার করে দেয়া হয়েছে।

পরে স্থানীয়দের চাপে ও মামলার ভয়ে ২০১৫ সালের ২০ আগস্ট দেশে ফেরত আনা হয় আশিষকে।

এজহারপত্রে আরও উল্লেখ আছে, আশিষের বাবা ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ঘিওর থানায় ছালমা আক্তার ও হাসান মোল্লাসহ চারজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে। মামলার পর পুলিশ ছালমা আক্তার ও হাসান মোল্লাকে গ্রেপ্তার করে। মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ছালমা আক্তার ও হাসান মোল্লা জামিনে বের হয় এবং হাসান মোল্লা পলাতক থাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান ও পুলিশ পরিদর্শক নুর ইসলাম জানায়, ২০১৬ সালের ২৭ মার্চ ছালমা আক্তার ও হাসান মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ৬জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় ছালমা আক্তারের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক হাসান মোল্লাকে যাবজ্জীবন ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন এবং একই মামলায় ছালমা আক্তারকে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

রায়ে রাষ্ট্রপক্ষে আইনজীবী সন্তোষ প্রকাশ করেছে, তবে আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশার মন্তব্য পাওয়া যায়নি। রায় ঘোষণার সময় হাসান মোল্লা পলাতক ছিলেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo