• খেলাধুলা

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল পুলিশ-ম্যাজিস্ট্রেসি প্রীতি ক্রিকেট

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ ম্যাজিস্ট্রেসি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ মে)বিকেলে খেলার শুরুতেই পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম পিপিএম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ জজের অভিবাদন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ছোট ছোট শিশুরা পুলিশ ও জুডিসিয়ারীর খেলোয়ারদের মাঠে নিয়ে যান। সেখানে সকল খেলোয়ারদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সদস্য কনস্টেবল মোছা: সামছিয়া স্বর্ণা ও কনস্টেবল মোছা: আলেমা আক্তার।

খেলায় আম্প্যায়ারিং করেন জেলা ক্রীড়া সংস্থার আম্প্যায়ার তন্ময় ও রাজা মিয়া। স্কোরবোর্ডে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজু। পাশাপাশি খেলার ধারা বিবরণীতে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ মোঃ ইসমাইল হোসাইন ও এসআই নিরস্ত্র মোঃ আবু ঈসা। মনোমুগ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রীতি ম্যাচে বিজয় ছিনিয়ে নেন বিজ্ঞ জুডিসিয়ারী হতে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির পক্ষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলমগীর কবির শিপনের নেতৃত্বে এই খেলায় অংশ নেন আরকিউএম জুলকার নাইন, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মো: মাইনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ লিটন চন্দ্র রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান লাইজু মিয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম বুলবুল; সহকারী জজ মো: রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সিজেএম কোর্ট সৌমিত্র কুমার দীপ, প্রসেস সার্ভার মো: আরিফুল ইসলাম, ফরাস মো: দেওয়ান নাজমুল, প্রসেস সার্ভার ও প্রবীর কুমার, তুলনা সহকারী প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: রুহুল আমীনের সাথে খেলায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান পিপিএম,টিআই (এডমিন) বানিউল আনাম, অফিসার ইনচার্জ (উলিপুর থানা) মোঃ গোলাম মুর্তজা, পুলিশ পরিদর্শক (তদন্ত- সদর থানা) মোঃ সিফাতুল মাজহার, এসআই মো: রোকনুজ্জামান, নায়েক মো: মেহেদী হাসান, কনস্টেবল মো: আসাদুজ্জামান ও কনস্টেবল মো: জিল্লুর রহমান প্রমুখ।

জুডিসিয়ারীর পক্ষে খেলায় অংশগ্রহনকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম পিপিএম। অপরদিকে জেলা পুলিশের পক্ষে অংশগ্রহণকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo