• খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে থাকতেই ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচেও জয় পেতে মরিয়া টাইগাররা। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

গত ম্যাচের একাদশ থেকে একাধিক পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। বিশেষ করে দুটি পরিবর্তন মোটামুটি নিশ্চিত। সব ঠিক থাকলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান একাদশে ফিরছেন।

সিরিজজুড়ে রানখরায় ভুগতে থাকা লিটন দাসকে আরও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকারকে। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। যদিও সম্প্রতি তিনি ছায়া হয়ে আছেন।

চারে দেখা যাবে সাকিবকে। পাঁচে খেলবেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ফর্মে আছেন এই মিডল অর্ডার ব্যাটার। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম দলকে আস্থা জোগাবে। ছয়ে জায়গা নিশ্চিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন জাকের আলি। উইকেট সামলানোর দায়িত্বও পালন করবেন জাকের।

একাদশে দেখা যেতে পারে দুই স্পিনার। সে ক্ষেত্রে সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। 

দুই স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ পেসার। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অটো চয়েজ। এই দুই প্রিমিয়াম পেসারের সঙ্গে সুযোগ মিলতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo