• লিড নিউজ
  • আন্তর্জাতিক

৩০০ কর্মী অসুস্থ, এয়ার ইন্ডিয়ার ৮৫ ফ্লাইট বাতিল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্স: প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু শেষ মুহূর্তে ফোন করে জানালেন তারা অসুস্থ। এরপর ফোন বন্ধ করে রেখেছেন তারা। ক্রু'রা এমন গণহারে ছুটি নেওয়ায় লোকবল সংকটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অন্তত ৮৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর এনডিটিভির

সূত্র জানিয়েছে, টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইনটির চাকরির নতুন নিয়ম নিয়ে ক্ষুব্ধ ক্রুরা এবং এর প্রতিবাদ করছে তারা। তবে এয়ারলাইনটির কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানিয়েছেন, বেশ কিছু কেবিন ক্রু শেষ মুহূর্তে অসুস্থতার কথা জানায়। এতে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটছে। আমরা ক্রুদের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।

এ ঘটনার পর বেশ কিছু যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ফ্লাইট বাতিল করা হয়েছে।

মুখপাত্র বলেন, এমন ঘটনার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ এটা আমাদের সেবার ধরণ নয়।

এয়ারলাইনটি জানায়, ভুক্তভোগীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে অথবা নতুন করে শিডিউল দেওয়া হবে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo