• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মো. সোয়াইব (২১) নামে একজনকে দুইদিনের বিনাশ্রম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমন (২১) নামে একজনই ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধিমালা ২০১৬ এর ৩১ ধারা লঙ্গনের দায়ে ৩২(১) ধারা মোতাবেক সোয়াইবকে দুই দিনের বিনাশ্রমের দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা শাবাব।

অন্যদিকে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করায় ৩৬(১) সারণীর ২১ নং ক্রমিক মোতাবেক একটি মামলায় সুমনকে ১০০ টাকা জরিমানা ও তিন মাস বিনাশ্রমের দন্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি। এছাড়াও তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায়  দুটি মামলায় আশিকুর রহমানকে ২ হাজার ও উৎপল সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত শোয়াইব উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো.সাত্তার ফকিরের ছেলে এবং সুমন কালীগঞ্জ পৌর এলাকার চান্দাইয়া গ্রামের লোকমানের ছেলে। অন্যদিকে,দন্ডপ্রাপ্ত আশিক বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের জামান মিয়ার ছেলে ও উৎপল কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের মৃত বিমল মন্ডলের ছেলে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo